শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
কালাইয়ে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় রাস্তার পাশে খুলিয়ান থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়। 

মরদেহের পরনে কোনো কাপড় ছিল না। তবে অনেকের ধারণা লোকটি ভবঘুরা বা পাগল হতে পারে। 

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন খুলিয়ানে খড় নিতে গিয়ে লাশটি দেখেন। এ সময় তারা চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ভবঘুরে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।  

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close