শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      ডেঙ্গুতে নতুন করে ৩৪২ জন হাসপাতালে      হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০      মুদি পণ্যের বাজার অস্থিরতা, বাড়ছে তেল-চিনি-ময়দা-ডিমের দাম      নেপাল-তিব্বত সীমান্তে আবারও বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করল চীন      রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া      
গণমাধ্যম
এআই ও ফ্যাক্টচেক দক্ষতা বাড়াতে পিআইবির দুই দিনের প্রশিক্ষণ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্টচেক, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও ডিজিটাল কনটেন্ট তৈরির দক্ষতা উন্নয়নে দুই দিনের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

শনিবার (২৭ জুন) সকালে পিআইবির সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান।

প্রশিক্ষণে অংশ নেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলভুক্ত (এনইসি) সম্পাদক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও ডিজিটাল নিউজ পোর্টালের রিপোর্টার, সাংবাদিক, ফিচার লেখক, সম্পাদক, আলোকচিত্রী, ভিডিও সাংবাদিক ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা। 

প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন সিদ্দিক ফারুক।

এই প্রশিক্ষণে সাংবাদিকদের এআই ব্যবহারের কার্যকর কৌশল, তথ্য-যাচাই (ফ্যাক্টচেক), মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি ওতথ্য-উপাত্ত যাচাইয়ের আধুনিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি সাংবাদিকতায় প্রযুক্তির নৈতিক, দায়িত্বশীল ও নিরাপদ ব্যবহারের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, তথ্যনির্ভর, দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য সাংবাদিকতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভুয়া তথ্য প্রতিরোধে এ উদ্যোগ কার্যকর অবদান রাখবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এআই দক্ষতা   ফ্যাক্টচেক দক্ষতা   পিআইবি   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close