শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
রাজনীতি
ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন : মহাসচিব গাজী আতাউর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:১৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবারও দলটির আমিরের দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। আর মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সিনিয়র যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানকে। 

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয় নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল।

আমির ও মহাসচিবের পাশাপাশি কমিটিতে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব ও ৪৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম মহাসচিব হয়েছেন আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন। সহকারী মহাসচিব হয়েছেন মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফ।

বিগত সেশনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামে সদস্য করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি তার অবদানকে স্বীকৃতি দিয়ে অধিবেশনে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

শূরার বৈঠকে ৫৪ জন সদস্যের নাম ঘোষণা হয়। পরবর্তী তাদের দপ্তর বন্টন করা হয়। তারা হলেন মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), মাওলানা লোকমান হোসেন জাফরী, হারুন অর রশীদ, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, শেখ আবু তাহের, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, শওকত আলী হাওলাদার, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, আব্দুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, ড. বেলাল নূর আজীজি, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, শেখ মুহাম্মদ নুরুন নাবী, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, ওলানা সিরাজুল ইসলাম, কেএম শরীয়তুল্লাহ, মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, নাছির উদ্দিন খাঁন, মুফতি মানসুর আহমাদ সাকী, মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আববার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুহাম্মদ আল ইকবাল, মুহাম্মদ সেলিম মাহমুদ, মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কেএম বেলাল হোসাইন, মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুজ জলিল, মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), শেখ মারুফ ও এমএম কামাল হোসাইন (ভোলা)।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইসলামী আন্দোলন   নতুন কমিটি গঠন   মহাসচিব গাজী আতাউর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close