রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
দেশজুড়ে
সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা জেলার সাভার উপজেলায় যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ জুন) দিনব্যাপী সাভার থানা রোডের বাগানবাড়ী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দিদারুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে মো. খোরশেদ আলম বলেন, “তরুণ ও যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। সাভারের যুব সমাজকে স্বাবলম্বী করতে এবং তাদের নতুন নতুন উদ্যোগকে এগিয়ে নিতে আমরা সব সময় পাশে আছি এবং থাকব।”

মোহাম্মদ কামরুজ্জামান তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, আধুনিক বাজার ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

মো. দিদারুল ইসলাম দিপু বলেন, “যুব উদ্যোক্তা ফাউন্ডেশন তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ কর্মশালা নতুন উদ্যোক্তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজনে সাভার ও আশপাশের এলাকার বিপুল তরুণ-তরুণী ও নারী উদ্যোক্তা অংশ নেন। কর্মশালায় উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায় পরিচালনা, বিপণন কৌশল ও আধুনিক ব্যবসায়িক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সমাপনী পর্বে সাভারের বারামখানার পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ঈদ পুনর্মিলনী, প্রশিক্ষণ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আনন্দের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার নতুন অনুপ্রেরণা জোগায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার   যুব উদ্যোক্তা ফাউন্ডেশন   ঈদ পুনর্মিলনী   প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close