মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
শিক্ষা
একেএম রহমত উল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:০৭ পিএম আপডেট: ২৭.০৬.২০২৬ ১০:১২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকার বাড্ডার বেরাইদে অবস্থিত একেএম রহমত উল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) কলেজের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব এম খালিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ  ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিনুর ইসলাম তুহিন, কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ডাক্তার আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম শফিক। 

বক্তব্য দিচ্ছেন কলেজের গভর্নিং বডির সভাপতি এম খালিদ মাহমুদ

বক্তব্য দিচ্ছেন কলেজের গভর্নিং বডির সভাপতি এম খালিদ মাহমুদ


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও প্রজ্ঞা অর্জনের মাধ্যমে একজন ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সেলিনা বেগম বলেন, ‘কয়েকদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা। আশা করি, তোমরা কোনো রকমের আতঙ্ক বা ভয় ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেবে। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষকদের দেওয়া শিক্ষা ধারণ করে জীবনে উজ্জ্বল সাফল্য বয়ে আনবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।’

এম খালিদ মাহমুদ বলেন, ‘তোমরা হচ্ছ আমাদের ভবিষ্যতের কর্ণধার। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তোমাদের নৈতিক মূল্যবোধ প্রজ্ঞাবান এবং ভালো মানুষ হতে হবে। সবসময় সততা ও নৈতিকতার পথে অটল থাকবে।’
 
তিনি আরও বলেন, ‘সাফল্য কোনো আকস্মিক বিষয় নয়। এর পেছনে থাকে নিরলস পরিশ্রম। উচ্চশিক্ষার আঙিনায় তোমাদের এ পরিশ্রম ও নিষ্ঠা বজায় রাখতে হবে। তোমরা যেখানেই যাও না কেন, দেশের প্রতি তোমাদের দায়িত্ব ও ভালোবাসা যেন অটুট থাকে।’

তুহিনুর ইসলাম তুহিন বলেন, ‘একটি জাতি বা সমাজ তখনই প্রকৃত অর্থে এগিয়ে যায়, যখন তারা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিশ্বের প্রতিটি উন্নত দেশ চীন থেকে যুক্তরাষ্ট্র তাদের উন্নয়নের ভিত্তি হিসেবে শিক্ষাকেই প্রাধান্য দিয়েছে। আমরাও বেরাইদকে সেই পথেই এগিয়ে নিতে চাই। আমাদের লক্ষ্য, বেরাইদের প্রতিটি যোগ্য মানুষকে তার যোগ্য অবস্থানে প্রতিষ্ঠিত করা। আমরা চাই, প্রতি বছর বেরাইদ থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজসহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুযোগ লাভ করুক।’
 
তিনি আরও বলেন, ‘আমাদের স্বপ্ন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেরাইদের শিক্ষার্থীরা মেধা, সততা ও নেতৃত্বের মাধ্যমে নিজেদের স্বাক্ষর রাখবে। কারণ, শিক্ষিত বেরাইদই হবে সমৃদ্ধ বেরাইদের ভিত্তি।’

আব্দুর রহমান বলেন, ‘আমরা একটা পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছি। সেটা বাস্তবায়নে আমরা সবাই যদি একমত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে ঢাকার বুকে একেএম রহমত উল্লাহ কলেজ একদিন শীর্ষস্থান দখল করা কলেজগুলোর মধ্যে একটি হবে ইনশাআল্লাহ।’

বিদায়ী শিক্ষক সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া তার দীর্ঘ ৩১ বছরের চাকরি জীবনের স্মৃতি, জীবনে পাওয়া না পাওয়ার কথা তুলে ধরেন। 

সাইফুল ইসলাম শফিক শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য বুয়েটের কৃতী শিক্ষার্থী ইসরাক রাগিব শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
 
অনুষ্ঠানে সাংবাদিক এমদাদ হোসেন ভূঁইয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি মরহুম একেএম রহমত উল্লাহ ও অবসরপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী এবং বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় গৌরবময় সাফল্যের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  একেএম রহমত উল্লাহ কলেজ   এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close