শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
নবীনগরে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নবীনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায়  সংগঠনের সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী এ. কে. এম. আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী মো. ওয়াজেদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের (জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারপ্রাপ্ত) স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক তার স্বাগত বক্তব্যে নবীনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী নূরুল ইসলাম, প্রতিষ্ঠানপ্রধানদের পক্ষে মো. আশিকুর রহমান রমজান এবং শিক্ষক প্রতিনিধিদের মধ্য থেকে খালেদা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, “প্রযুক্তির এ যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মর্যাদাপূর্ণ মানুষ হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। তোমরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম। তোমরা শিক্ষিত হলে জাতি এগিয়ে যাবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বৃত্তিপ্রাপ্ত   পুরস্কার   সম্মাননা স্মারক   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close