বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপিত মোট ১৪৪টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। এবারের ক্যাম্পেইনে উপজেলায় মোট ২৪ হাজার ৩৭২ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে ​লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম ক্যাম্পেইন উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম মোস্তফা নাদিম জানান, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ ও পুষ্টিহীনতা দূরীকরণে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সবল ও রোগমুক্ত রাখতে নির্ধারিত বয়সের একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেই লক্ষে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের নিরলস সহযোগিতায় উপজেলার প্রতিটি কেন্দ্রে এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।’

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের আবাসিক মেডিকেল অফিসার ​ডা. সোলায়মান আহমেদ, শিশু কনসালটেন্ট ডা. আব্দুল খালেক, মেডিকেল অফিসার ডা. ফরহাদ।
​
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামা   জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close