সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
স্বাস্থ্য
ইউনিকো হসপিটালে ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ ২০২৬ সম্পন্ন করেছে ইউনিকো হসপিটাল পিএলসি। ‘অ্যাডভান্সিং এক্সেলেন্স ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং : এনহ্যান্সিং নলেজ, স্ট্রেংদেনিং স্কিলস, অ্যান্ড সেভিং লাইভ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নার্সিং পেশাজীবীরা অংশ নেন। 

রোববার (২৮ জুন) আয়োজিত এ কর্মশালার মূল লক্ষ্য ছিল উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আরও সমৃদ্ধ করা।

কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) রেজিস্ট্রার হালিমা আখতার। সভাপতিত্ব করেন ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথি। কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিইও আর্দ্রা কুরিয়েন।

কর্মশালায় অতিথি ছিলেন চিফ অব মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ; বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে (বিএসসিসিএম) প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিকো হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক; ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কনসালট্যান্ট ডা. উম্মে কুলসুম। 

এছাড়া, কোওয়াটার ইন্টারন্যাশনালের (কানাডা) প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব; ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের (সিসিএনএসবি) সভাপতি ড. নাহিদা আখতার এবং দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতৃবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সিপিআর (সিপিআর) ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব (ইটিটি) কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা ও প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনা বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ নেন। 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য প্রতিযোগিতামূলক পোস্ট-টেস্ট অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং পোস্ট-টেস্টে সেরা তিনজনকে সম্মাননা দেওয়া হয়। 

এই উদ্যোগের মাধ্যমে ইউনিকো হসপিটাল দেশে নার্সিং পেশার দক্ষতা উন্নয়ন, পেশাগত উৎকর্ষতা ও উন্নত রোগীসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  ইউনিকো হসপিটাল   ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close