মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
জাতীয়
ডিআইজিসহ ঊর্ধ্বতন ২১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশে কর্মরত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। 

আজ রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির প্রধান (অতিরিক্ত আইজি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এদিকে, এপিবিএনের ডিআইজি (এফডিএমএন) প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসির ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিসিসির ডিআইজি, ঢাকা এসবির ডিআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানকে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) একেএম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিআইজি   ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা   একযোগে বদলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close