বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বাংলাদেশকে ১৪০ রানে থামিয়ে দিলো জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল। কিন্তু এই দুইজনের বিদায়ের পর ধস নামে টাইগারদের ইনিংসে। শেষ ২৭ রান তুলতেই আট উইকেট হারায় সফরকারীরা। তাতে ১৪০ রানে অল আউট হয় বাংলাদেশ।

রোববার (২৮ জুন) হারারে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৭ ওভার দুই বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মুমিনুল।

শুরুতেই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির করা বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন জয়। বল ব্যাট ও শরীরের খুব কাছ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। সেটি গ্লাভসে লেগেছিল নাকি শরীরের অন্য কোথাও, তা স্পষ্ট বোঝা যায়নি।

তবে জোরালো আবেদনের পর আঙুল তুলে দেন আম্পায়ার। এই সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি জয়। হতাশ হয়েই সাজঘরে ফিরতে হয় তাকে। ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।

এরপর সাদমানকে সাথে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুমিনুল ইসলাম। কিন্তু সাদমান ফিরে যান ২০ রান করে। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও শান্ত। দুজনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু ৬০ রান করে মুমিনুল বিদায় নিলে ধস নামে টাইগারদের ইনিংসে।

৭৩ বলে ১৯ রান করে ফেরেন শান্তও। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের সবাই ব্যর্থ হয়েছেন। তাতে ১৫০’র আগেই অলআউট হয় বাংলাদেশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   জিম্বাবুয়ে   হারারে টেস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close