শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
সাভারে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ঢাকা জেলার সাভার উপজেলায় মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ জুন) বিকালে সাভার পৌর এলাকার ছায়াবীথি এলাকার আদর-আপন সিটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে পৌর মেয়র প্রার্থী খোরশেদ আমলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন, ক্রীড়া চর্চা ও সামাজিক সচেতনতার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। 

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুল দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে আয়োজক কমিটি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার   মিনিবার ফুটবল টুর্নামেন্ট   ফাইনাল খেলা   পুরস্কার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close