সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
দেশজুড়ে
তিস্তার পানি, বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উজানের ঢলে লালমনিরহাট জেলায় তিস্তা নদীর পানি আবারও বেড়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। 

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

পাউবো সূত্রে জানা যায়, রোববার সকাল থেকেই তিস্তার পানি ওঠানামা করছিল। বিকেল তিনটায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে ছিল। উজান থেকে নেমে আসা ঢলের কারণে দ্রুত পানি বাড়তে শুরু করে। তিন ঘন্টার ব্যাবধানে ১৯ সেন্টি মিটার বেড়ে সন্ধ্যা ছয়টায় বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর সন্ধ্যা ৬টায় পানি সমতল দাঁড়ায় ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমা (৫২ দশমিক ১৫ মিটার) থেকে সাত সেন্টিমিটার বেশি।

গত কয়েক দিন ধরেই তিস্তার পানি বিপৎসীমার আশপাশে ওঠানামা করছে। পানির এমন অস্বাভাবিক বৃদ্ধি ও হ্রাসে নদীর তীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দারা সম্ভাব্য বন্যার আশঙ্কায় পরিস্থিতির দিকে নজর রাখছেন।

স্থানীয়রা জানান, বর্তমানে চরাঞ্চলে মৌসুমি ফসল না থাকায় কৃষিক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে পানি আরও বাড়লে নিম্নাঞ্চলের বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ‘তিস্তা নদীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিস্তার পানি   বিপৎসীমার ওপরে   বন্যার শঙ্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close