শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
পাটগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৩৪০ জন কৃষক-কৃষাণির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কৃষি অফিস থেকে জানানো হয়েছে, উফশী আমন ধানের বীজ ২ হাজার ৯০০ জন কৃষক-কৃষাণির মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। প্রতি কৃষক উপকরণ হিসেবে ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রণোদনা সহায়তা বাবদ পাবেন।

এ ছাড়াও ৬৪০ জন কৃষক-কৃষাণিকে ৩ হাজার ২০০টি ফলজ ও বনজ চারা দেওয়া হবে। তার মধ্যে আম, মাল্টা, কাঁঠাল, জাম, জলপাই ও মেহগণির চারাগাছ রয়েছে। এর সাথে উপকরণ সহায়তা বাবদ একজন কৃষক যে কোনো ৫টি ফলের চারা গাছ, ৫টি করে চারার খুঁটি ও ১৫০ কেজি জৈব সার (গোবর) প্রণোদনা সহায়তা পান।

চলতি সপ্তাহে ৬০ জন কৃষক-কৃষাণির মাঝে লেবু গাছের চারা বিতরণ করা হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক হাফিজার রহমান।

আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করা, আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা ও খরিপ-২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। 

কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার পৌঁছে দিলে উৎপাদনশীলতা বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেন।  

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   ক্ষুদ্র কৃষক   প্রান্তিক কৃষক   বিনামূল্যে বীজ   সার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close