রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:২১ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১০:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হানিফ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। 

রোববার (২৮ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার পুত্র সৌরভ (১৭) এবং তাজুল ইসলামের পুত্র নাঈম (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার শহিদ আলীর পুত্র সাব্বির (২৫)। 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৩টার দিকে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলে আসার পথে হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। এর মধ্যে সৌরভ ও নাঈম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈম মৃত্যু ঘোষণা করেন এবং সাব্বিরেক প্রাথমিক চিকিৎসা শেষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করেন। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, ‘বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আসার আগে মত্যুবরণ করেন। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করি। তাদের সবার বাড়ি হবিগঞ্জ সদরে।’

জানা গেছে, নিহত সৌরভ পেশায় শিক্ষার্থী ছিলেন। হবিগঞ্জ সদর উপজেলার দারুস সুন্নাহ কামিল মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে আলিমের শিক্ষার্থী ছিলেন। নিহত নাঈম পেশায় ছিলেন শ্রমিক। তিনি হবিগঞ্জে ইন্টারনেট লাইনের (ওয়াইফাই) কাজ করতেন। 

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছি। বর্তমান লাশের সাথে আমরা শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। ঘাতক বাস চালক পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বাস জব্দ করে থানায় আনা হয়েছে এবং মোটরসাইকেলও থানা হেফাজতে আছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   বাস-মোটরসাইকেল সংঘর্ষে   যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close