শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে সম্মানসূচক আজীবন সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তার পাশাপাশি মর্যাদাপূর্ণ এই স্বীকৃত পেয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স ও ভারতের চেতেশ্বর পূজারা।

রোববার (২৮ জুন) বিবৃতিতে এমসিসি জানায়, পাঁচজন ক্লাবের দেওয়া আজীবন সম্মানসূচক সদস্যপদ পাচ্ছেন। তামিমকে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে ধরা হয়। তামিমের আগে এমসিসির সদস্যপদ পেয়েছিলেন সাকিব আল হাসান। তামিম বাংলাদেশের হয়ে টেস্টে পাঁচ হাজারের বেশি রান করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে তামিম জায়গা করে নেন ঐতিহ্যবাহী অনার্স বোর্ডেও। ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে তামিমের সংগ্রহ ৮ হাজারের বেশি রান, যা বাংলাদেশের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ। ২০১১ সালে তিনি উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার ও উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন।

তামিমের সঙ্গে আজীবন সদস্যপদ পাওয়া সুজি বেটস ও সোফি ডিভাইন চলতি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে দুইজনকেই আজীবন সম্মানসূচক সদস্য করেছে এমসিসি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এমসিসির আজীবন সদস্যপদ   তামিম ইকবাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close