বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
খেলাধুলা
জাপানের বিপক্ষে নেইমারের দীর্ঘক্ষণ খেলার আভাস আনচেলত্তির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যারাথন ৭২ ম্যাচ শেষে শুরু হয়েছে ‘বাঁচা-মরার’ লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হিউস্টন স্টেডিয়ামে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র আগের চেয়ে অনেক বেশি ফিট এবং জাপানের বিপক্ষে তাকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “গত এক সপ্তাহে নেইমারের উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে সে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। তবে এখন সে আরও বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছে।”

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচেই দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। ৭৫তম মিনিটে বদলি হিসেবে নেমে খেললেও এবার নকআউট পর্বে তার ভূমিকা আরও বড় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান এই কোচ।

জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও সতর্ক করেছেন আনচেলত্তি। তিনি বলেন, “আমরা জানি জাপান বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে আমাদের প্রস্তুতি ফাইনালের মতোই। এই ম্যাচ জিততে হলে শক্ত মানসিকতা, আত্মবিশ্বাস এবং প্রয়োজনে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।”

শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানান ব্রাজিল কোচ। তার ভাষায়, “শেষ অনুশীলনের পর দল চূড়ান্ত করা হয়েছে। খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। আমাদের পুরো মনোযোগ ম্যাচে রাখতে হবে, কারণ প্রতিপক্ষ অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ।”

খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়েও সন্তুষ্ট আনচেলত্তি। হাস্যরস করে তিনি বলেন, “খেলোয়াড়রা নিশ্চয়ই প্রধান কোচের চেয়ে ভালো ঘুমাবে।”

একই সঙ্গে বিশ্বকাপে কোনো দলকে এখনই স্পষ্ট ফেভারিট বলতে নারাজ এই অভিজ্ঞ কোচ। তার মতে, “গ্রুপপর্বে কিছু দল এগিয়ে থাকলেও এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত ফেভারিট বলা যায় না। নকআউট পর্বের প্রতিটি ম্যাচই সমান কঠিন এবং ভারসাম্যপূর্ণ।”

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   জাপান   নেইমার   আনচেলত্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close