শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে দানেশ ব্লাড ব্যাংকের নেতৃত্বে হৃদয় ও সাকিব
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:০০ পিএম
দানেশ ব্লাড ব্যাংকের সভাপতি হৃদয় ও সাধারণ সম্পাদক সাকিব

দানেশ ব্লাড ব্যাংকের সভাপতি হৃদয় ও সাধারণ সম্পাদক সাকিব

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘দানেশ ব্লাড ব্যাংক’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (২৮ জুন) নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জান্নাতুল ফেরদৌস হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব হোসেন।

সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির দায়িত্বশীলরা জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি দিনাজপুর অঞ্চলের সাধারণ মানুষের জরুরি রক্তের চাহিদা মেটাতে তারা আগের চেয়েও বেশি সক্রিয় ভূমিকা পালন করবেন। সেই সাথে থ্যালাসেমিয়া সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে মো. জান্নাতুল ফেরদৌস হৃদয় তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি নতুন কমিটির আমার বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি। বর্তমান দানেশ ব্লাড ব্যাংক, হাবিপ্রবি কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যার মাঝে ডোনার সংকট বা ব্লাড ডোনেশনের প্রতি অনাগ্রহ অনেক বড় একটি সমস্যা।  এই পরিস্থিতিতে আমি দানেশ ব্লাড ব্যাংকের দায়িত্ব পেয়েছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো দানেশ ব্লাড ব্যাংকের এই দুর্দশা কাটিয়ে তুলে মানবসেবায় অবদান রাখার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমি ও আমার কমিটির সকল সদস্যের পক্ষ থেকে সবার প্রতি একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমাদের ব্লাড ডোনেশন করে সহযোগিতা করুন, ব্লাড ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা করুন। সকলের কাছে দোয়া প্রার্থী।’

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. সাকিব হোসেন বলেন, ‘দানেশ ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, বরং মানবসেবায় নিজেকে নিয়োজিত করার একটি নতুন অধ্যায়ের সুচনা। আমি বিশ্বাস করি, রক্তদান একটি মহৎ কাজ, যা অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে আমি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে, স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতে এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ । আমার সহযোগীদের নিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে দানেশ ব্লাড ব্যাংককে আরও সমৃদ্ধ ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close