বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে রাবার বিক্রিতে অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:০৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২-এর জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা ও ওভারসিয়ার খন্দমনি চাকমার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাষিদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপকারভোগী চাষী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডাররা।

সোমবার (২৯ জুন) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন তারা।

আয়োজকেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে রাবার দর যাচাই-বাছাই ও বিক্রয় কমিটির কোনো সভা হচ্ছে না। এতে রাবার বিক্রির হিসাব-নিকাশে অসংগতি সৃষ্টি হয়েছে এবং চাষীরা তাদের ন্যায্য শেয়ার থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, জেনারেল ম্যানেজার পিন্টু চাকমার নির্দেশে ওভারসিয়ার খন্দমনি চাকমা একক সিদ্ধান্তে রাবার প্রক্রিয়াজাত ও বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। ডিও লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই রাবার বিক্রি, অফিসের ৪৬ ড্রাম ফর্মেট এসিডের হিসাব না থাকা, শ্রমিক নিয়োগ ও বিল-ভাউচারে অনিয়ম এবং কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে তারা। 

এ সময় বক্তারা উপকারভোগীদের বাড়ি ও রাবার বাগানের বন্দোবস্ত দ্রুত সম্পন্ন, উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে রাবার বিক্রি, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ড, বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২ এর গ্রাম লিডার চাইসুই মং, সুকুমার তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সদস্য, উপকারভোগী রাবার চাষী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close