শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      
দেশজুড়ে
কুষ্টিয়ায় নিহোনগো এডুকেশন সেন্টারে জাপান ভিসা সাফল্য ও ফ্রি সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নিহোনগো এডুকেশন সেন্টার। জাপানি ভাষা শিক্ষা ও ফাইল প্রসেসিংয়ের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রতিষ্ঠানটির উদ্যোগে ২০২৬ সালের জুলাই সেশনে জাপানের ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাপানে পড়াশোনা, ভাষা শিক্ষার গুরুত্ব, দক্ষতা অর্জন, ভিসা প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হাসিবুর রশিদ তামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলাপুর হাইস্কুলের সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম, পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখার সিনিয়র ক্যাশ অফিসার মো. শফিকুল ইসলাম, ৬ নম্বর চাপড়া ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার কাজী তৌহিদুল ইসলাম (তুহিন), মো. ইকবাল হোসেন এবং মো. রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাসিবুর রশিদ তামিম বলেন, বর্তমান বিশ্বে জাপানি ভাষার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক পরিকল্পনা, ভাষাগত দক্ষতা এবং বৈধ প্রক্রিয়ার মাধ্যমে তরুণরা জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের উজ্জ্বল সুযোগ তৈরি করতে পারে। এ ধরনের উদ্যোগ তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপানে বৈধভাবে পড়াশোনা ও কর্মসংস্থানের জন্য ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগ্রহীদের যথাযথ প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে প্রস্তুতি নেওয়া উচিত।

নিহোনগো এডুকেশন সেন্টারের ডাইরেক্টর মো. তৌহিদ হাসান (আশিক) বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু জাপানি ভাষা শেখানো নয়; বরং একজন শিক্ষার্থীকে শুরু থেকে ভিসা প্রাপ্তি পর্যন্ত সঠিক দিকনির্দেশনা ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা। সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছি।’

ম্যানেজিং ডাইরেক্টর মো. মিরাজুল ইসলাম (বাপ্পি) বলেন, জাপানে যাওয়ার আগ্রহীদের জন্য এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। আমরা শিক্ষার্থীদের ভাষা শিক্ষা, ডকুমেন্টেশন, ফাইল প্রসেসিং এবং ভিসা সংক্রান্ত প্রতিটি ধাপে পেশাদার সেবা প্রদান করে থাকি। ভবিষ্যতেও এই সেবার মান আরও উন্নত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ব্যাচে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ১০ জুলাই থেকে ক্লাস শুরু হবে। আসন সংখ্যা সীমিত থাকায় আগ্রহীদের দ্রুত ভর্তি হয়ে নিজেদের আসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। 

এছাড়া ২০২৭ সালের এপ্রিল সেশনে জাপানে যেতে আগ্রহীদের এখন থেকেই ভাষা শিক্ষা ও ফাইল প্রসেসিংয়ের প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিহোনগো এডুকেশন সেন্টারের ডাইরেক্টর মো. তৌহিদ হাসান (আশিক) এবং ম্যানেজিং ডাইরেক্টর মো. মিরাজুল ইসলাম (বাপ্পি)।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close