শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
নাটোর আদালত ভবনে সিনিয়র আইনজীবীকে মারধরের অভিযোগ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোর জেলা জজ আদালত ভবনের ভেতরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক সিনিয়র আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে নাটোর জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত আইনজীবী আসাদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের একটি জমি নিয়ে স্থানীয় কাবিল উদ্দিনের সঙ্গে আইনজীবী আসাদুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশ জানায়, সম্প্রতি ওই বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন আইনজীবী আসাদুল ইসলাম। আদালত আবেদনটি মঞ্জুর করলে ক্ষুব্ধ হন কাবিল উদ্দিন। এরই জেরে সোমবার দুপুরে তিনি আদালত ভবনের ভেতরে আইনজীবীর সেরেস্তায় গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসাদুল ইসলামকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় অন্য আইনজীবী ও আদালতের কর্মচারীরা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত আইনজীবীকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মুনসুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close