শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ৩ কোটি টাকা দিলেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ২৯.০৬.২০২৬ ৩:৫৭ পিএম
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও প্রশংসা কুড়িয়েছেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিওর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

এ বিষয়ে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা স্বস্তি ও শক্তি এনে দেবে।’

সম্প্রতি রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। একের পর এক আফটারশকে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ভূমিকম্পে অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ২৩৮ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া ৩ হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংস্থা ও কয়েকটি দেশ ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

এদিকে ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে খেলছেন। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন। নকআউট পর্বের আগে তার ফিরে আসা ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভেনেজুয়েলা   ভূমিকম্প   নেইমার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close