শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:০৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের স্নানযাত্রা।

সোমবার (২৯ জুন) সকালে বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্নানযাত্রা উৎসব। ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।

অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, সমবেত কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশনা, গীতাপাঠ এবং ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ভক্তরা নানা ধরনের ফল উৎসর্গ করেন এবং বিশ্বশান্তি, দেশ ও পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুজন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মিন্টু আইচসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্ত।

আয়োজকরা জানান, পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি স্মরণে এই বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠার পর থেকেই এই স্নানযাত্রার প্রচলন শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভক্তিভরে এই স্নানযাত্রায় অংশগ্রহণ করলে পাপমুক্তি লাভ হয়। এ বিশ্বাস থেকেই প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জগন্নাথ মন্দিরে সমবেত হয়ে এ উৎসবে অংশ নেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close