সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      মেসি-ইয়ামালের ‘ফাইনাল শো’, টিকিটের সর্বনিম্ন দাম ৮ লাখ টাকা      ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
প্রিয় ক্যাম্পাস
কুবিতে ৮৩ কোটি টাকার বাজেট অনুমোদন
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বাজেট উপস্থাপন করেন। 

পরে সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বাজেটটি অনুমোদন করা হয়। একই সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের ৮৬ কোটি ৪২ লাখ ৭৮ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনুমোদিত বাজেটের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া যাবে ৭১ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৮ কোটি ৭৫ লাখ টাকা, প্রারম্ভিক জের ২ কোটি ১ লাখ ৮২ হাজার টাকা এবং ঘাটতি বাজেট ধরা হয়েছে ৯০ লাখ ৯৮ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ১০৬ কোটি ০৪ হাজার টাকা। অনুমোদিত বাজেটের ৬০ দশমিক ৬৫ শতাংশ বেতন-ভাতা ও পেনশন, ৩১ দশমিক ৫৪ শতাংশ পণ্য ও সেবা, ৭ দশমিক ২৮ শতাংশ মূলধন অনুদান এবং ০ দশমিক ৫৩ শতাংশ অন্যান্য অনুদান খাতে ব্যয় করা হবে। গবেষণা খাতে পৃথক কোনো বরাদ্দ রাখা হয়নি। এ খাতের ব্যয় ইউজিসির বিশেষ বরাদ্দ থেকে নির্বাহ করা হবে।

বাজেট অনুমোদনের পর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘২০০৭-০৮ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। বর্তমানে তা বেড়ে ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকায় পৌঁছেছে। তবে বিশ্ববিদ্যালয়ের চাহিদার তুলনায় ইউজিসির বরাদ্দ এখনো অপর্যাপ্ত। ভবিষ্যতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে ইউজিসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, নতুন অর্থবছরে শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তির বরাদ্দ বৃদ্ধি, বিভিন্ন বিভাগে স্মার্ট বোর্ড স্থাপন, প্রকৌশল অনুষদে কম্পিউটার ল্যাব স্থাপন, হলের বাথরুম সংস্কার, সীমানাপ্রাচীর নির্মাণ, প্রশাসনিক ভবনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে জেনারেটর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়নের সার্বিক চাহিদা বিবেচনায় ভবিষ্যতে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাজেট পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে ৩৩ কোটি ৭৯ লাখ টাকা থেকে ধারাবাহিকভাবে বেড়ে ২০২৬-২৭ অর্থবছরে তা ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকায় পৌঁছেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুবি   বাজেট   অনুমোদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close