শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:২০ পিএম
নাজনীন নাহার নীহা

নাজনীন নাহার নীহা

ব্যক্তিগত জীবনে নয়া খবরের দ্বার উন্মোচন করেছেন নাট্যাভিনেত্রী নাজনীন নীহা।

সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন নীহা। 

সেখানে দেখা যায়, তার রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা ‘এনগেজড’। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন ছবি। এরপর থেকেই শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন করে জল্পনা—তবে কি সত্যিই বাগদান সারলেন এই অভিনেত্রী?

নেহার এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাকিস্তানি ছেলের সাথে বাগদান সেরেছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে পরিচয় তাদের। এরপর পরিণয় ও অবশেষে পারবারিকভাবে বাগদান।

এদিকে, ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসাথী পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন। তবে এসব মন্তব্যেরও কোনো জবাব দেননি অভিনেত্রী।
 
এর পূর্বে, গত ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুইটি হাতের ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাগদান সারা   অভিনেত্রী নাজনীন নাহার নীহা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close