সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম: লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      উদ্যোক্তা তৈরিতে বহুমুখী বাধা      তিস্তার পানি, বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা      
দেশজুড়ে
বহরমপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামায়াতের সাইদুল ইসলাম
মো. মোশারফ হোসেন, দশমিনা (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:১০ পিএম
মো. সাইদুল ইসলাম

মো. সাইদুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনা উপজেলার পাঁচ নম্বর বহরমপুর ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চান জামায়াতে ইসলামীর উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. সাইদুল ইসলাম।

সাইদুল ইসলাম বহরমপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদমপুরের মো. আমির হোসেনের ছেলে।

শিক্ষাজীবনের হাতেখড়ি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর আদমপুর কামিল মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাজিল সম্পন্ন করেন। পরবর্তী পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। এরপর পটুয়াখালী সরকারি কলেজ থেকে বাংলা বিষয়ে বিএ (সম্মান) ও এমএ এবং পটুয়াখালী ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে প্রথমে বিএনপি ও ছাত্রদলের সাথে চলাফেরা থাকলেও পরে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে কলেজ জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত হয়ে পটুয়াখালী পৌরসভা এক নম্বর ওয়ার্ডের সভাপতি হন। ২০১৪ সালে দশমিনা উপজেলা সভাপতি, ২০১৭ সালে পটুয়াখালী জেলা অফিস সম্পাদক, ২০১৮ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বহরমপুর ইউনিয়ন সভাপতি, ২০২০ সালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দশমিনা উপজেলা সভাপতি, ২০২৫ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দশমিনা উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক। 

স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় উঠে এসেছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় তার নাম আসার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাইদুল ইসলাম বলেন, “কোনো প্রার্থীর বিপক্ষে নয়, বরং জনগণের সেবক হওয়ার লক্ষ্য নিয়েই আমি নির্বাচন করতে চাই। রাজনীতি জনগণের জন্য, আর জনগণই সকল ক্ষমতার উৎস।

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান সকলে মিলে মাদক ও দূর্নীতি মুক্ত ইউনিয়ন তৈরি, কর্মসংস্থান তৈরি করা, রাস্তা-ঘাট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করা, সকলের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেয়া, জনগণের প্রয়োজনে পাশে থাকা। বহরমপুর ইউনিয়নে বেশ কয়েকজন যোগ্য প্রার্থী রয়েছেন। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে আমি ইউনিয়নের সেবক হিসেবে কাজ করতে আগ্রহী।’

সাইদুল ইসলাম জানান, ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবার লক্ষ্যে কাজ করতে চাই।’

পরিস্থিতি অনুকূলে থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বিবেচনা করবেন বলেও উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা ও অনুসারীদের মতে, সাইদুল ইসলাম চেয়ারম্যান পদে প্রার্থী হলে বহরমপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি পরিবেশ তৈরি হতে পারে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বহরমপুর   চেয়ারম্যান প্রার্থী   জামায়াত   সাইদুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close