রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী      হামে আরও চার শিশুর মৃত্যু      একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না ইসরাইলের হামলা। এবার মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় তিন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় আশ্রয়কেন্দ্রের কাছে ইসরাইলের ড্রোন হামলায় নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৮ জুন) বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী দাবি করে, নিহতরা তাদের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। এ কারণেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

উত্তর গাজার বেইত লাহিয়ায় উম্ম আল-ফাহম স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইলের বাহিনী। 

স্থানীয় সূত্র জানায়, স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। হামলায় হতাহত হন বেশ কয়েকজন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ সদস্যদের হত্যা প্রমাণ করে গাজায় পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা চায় ইসরাইল।’

একইসঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইলকে হামলা বন্ধে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে তারা। 
 
এদিকে, দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলের সামরিক অভিযানে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ।
 
জাতিসংঘের হিসাব অনুযায়ী, উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনে প্রয়োজন হতে পারে প্রায় ৭০ বিলিয়ন ডলার।

সূত্র : রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুদ্ধবিরতি   গাজায় হামলা   ইসরাইলের হামলা   হতাহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close