শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
খেলাধুলা
কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:০৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে প্রথমার্ধ শেষে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে জাপান। হাইড্রেশন বিরতির পাঁচ মিনিট পর দারুণ এক গোলে লিড নেয় এশিয়ার প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ব্রুনো গুইমারায়েস প্রথম আক্রমণ শানান। এরপর তৃতীয় ও দশম মিনিটেও তার দুটি প্রচেষ্টা জাপানের গোলরক্ষক জিওন সুজুকি দক্ষতার সঙ্গে প্রতিহত করেন।

ম্যাচের ১২তম মিনিটে জাপানের কাইশু সানো প্রথম হলুদ কার্ড দেখেন।

এরপর ২৯তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে শক্তিশালী শট নেন কাইশু সানো। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারের ডান পাশ দিয়ে বল জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে জাপান। তারা আরও কয়েকটি আক্রমণ চালিয়ে ব্রাজিলের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে এবং ব্যবধান বাড়ানোর সম্ভাবনাও তৈরি করে।

অন্যদিকে, বলের দখলে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে তারা প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় জাপান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close