শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
পটিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের পটিয়ায় চাঁদা না দেওয়ায় মো. মামুন সিকদার (৫০) নামে এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকায় (বোটে) বালু এনে ছনহরা এলাকায় ব্যবসা করে আসছেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট নিয়ে আসার পর আশিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মামুন সিকদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে বেদম মারধর করে এবং একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত মামুন সিকদার বলেন, ‘আমি বৈধভাবে বালুর ব্যবসা করে আসছি। সোমবার সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর হামলা চালায়। আমি পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নেতা   কুপিয়ে জখম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close