শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
খেলাধুলা
টাইব্রেকারে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। এবারও বিদায়টা টাইব্রেকারে, তবে দলটা ভিন্ন; মরক্কো। মূল ম্যাচে ১-১ সমতার পর ডাচদের টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে চলে গেলো আফ্রিকান দলটি। রোমাঞ্চকর এক টাইব্রেকার হয়েছে দুই দলের মাঝে।

মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও হয়নি কোনো গোল। পরে টাইব্রেকারে খেলা গড়ালে সেখানে ৩-২ ব্যবধানে জিতে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নেয় মরক্কো।

নেদারল্যান্ডসের হয়ে টাইব্রেকারে প্রথম শট নেন কুপমাইনার্স। প্রথম শট থেকে গোল পায় ডাচরা। তবে মরক্কোর এল আয়নাউয়ি গোল করতে পারেননি প্রথম শটে। ফলে স্বস্তিতে থাকে কমলা জার্সিধারিরা।

কিন্তু নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় শট নিতে এসে জাস্টিন ক্লাইভার্ট মিস করে বসেন। ফলে স্বস্তি ফেরে মরক্কো শিবিরে। পরে দ্বিতীয় শট নিতে এসে গোল করেন রাহিমি।

তৃতীয় শটে নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ভেগহোর্স্ট। গোল করেন মরক্কোর শেমসদিন তালবিও।

চতুর্থ শট পোস্টের বাইরে মারেন ডাচদের কুইন্টেন টিম্বার্স। সবাইকে অবাক করে দিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিও মিস করেন। তার শট ফিরে আসে পোস্টে লেগে।

নেদারল্যান্ডসের পঞ্চম শট নিতে আসেন সামারভিলে। শট ঠেকিয়ে দিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। তবে মিস করেননি মরক্কোর সাইবারির। শেষ শটে তিনি গোল করে মরক্কোকে নিয়ে যান শেষ ষোলোতে।

এর আগে, দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে গোল করে ডাচদের এগিয়ে নেন পুত্র হারানোর শোকে থাকা কোডি গাকপো। এরপর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে মরক্কোর হয়ে ম্যাচে সমতা ফেরান ডিওপ। ফলে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close