শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
রাজধানী
এআই ক্যামেরায় ট্রাফিক নজরদারি শুরু, লেক রোডে কার্যক্রমের উদ্বোধন
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার মাধ্যমে যানবাহন মনিটরিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা (ই-চালান) কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) সকালে মোহাম্মদপুরের ট্রাফিক তেজগাঁও বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা)।

ডিএমপি কমিশনার বলেন, “বিশ্ব যখন প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও সেই ধারায় যুক্ত হয়েছে। এআই ক্যামেরার মাধ্যমে সড়কে যানবাহনের চলাচল, ট্রাফিক আইন লঙ্ঘন, সিগন্যাল অমান্যসহ বিভিন্ন বিষয় স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব হবে।’’

তিনি জানান, আধুনিক ট্রাফিক সিগন্যাল, ডিজিটাল মনিটরিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সমন্বয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে রাজধানীর লেক রোড, জুলাই যাদুঘর এলাকা, লিংক রোড, জিয়া উদ্যান, জাতীয় সংসদ ভবন-সংলগ্ন ভিআইপি এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৯টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি আশা করছে, এআইভিত্তিক এই প্রযুক্তি চালুর ফলে রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিআইপি সড়কে বেপরোয়া অটোরিকশার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “ভিআইপি সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে। মন্ত্রণালয় এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে ট্রাফিক বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এআই ক্যামেরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close