শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:০৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুন) রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করতে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন্দ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুর রাকিব, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা, যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), সদস্য শামসুল ইসলাম শামিম, নুর মেহাম্মদ সাগর, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমদ, সৈয়দ আমিরুজ্জামান, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন বাচ্চু, মিজানুর রহমান আলম, মোহাম্মদ শাকির আহমেদ, মামুন আহমেদ, গোলাম কিবরিয়া জুয়েল, ঝলক দত্ত, সনেট দেব, সুলতান মাহমুদ রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মিডিয়া কর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের প্রায় আম, কাঁঠাল, পেয়ারা, ড্রাগন, লটকন, কলা, পেঁপে, জামরুলসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

ব্যতিক্রমী এই আয়োজন উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close