মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে: তথ্য উপদেষ্টা      তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ      বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন      বকেয়াসহ জুলাই থেকে বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী      শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী      জনসংযোগে সরব জামায়াত      সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়      
দেশজুড়ে
ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় মুরগির খামারের সামনে ঘেউ ঘেউ করার অপরাধে একটি কুকুরকে ছুরিকাঘাত করে ড্রেনে ফেলে রাখার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন প্রাণীপ্রেমীরা। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে কানছগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর কুকুরটি রক্তাক্ত অবস্থায় একটি ড্রেনে পড়ে ছিল। পরে খবর পেয়ে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্য এমরান হোসেন কুকুরটিকে উদ্ধার করে শহরের জলেশ্বরীতলার পেট কনসাল্টেন্সিতে নিয়ে যান। পরে প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় কুকুরটির চিকিৎসা শুরু হয়। বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হানের নেতৃত্বে এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে একটি টিম অস্ত্রোপচার করে।

ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফর রহমান বলেন, কুকুরটির শরীরে অনেক গভীর ক্ষত ছিল। অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে পেট কনসাল্টেন্সিতে চিকিৎসাধীন রয়েছে। রাতে কুকুরটির জ্ঞান ফিরেছে, তবে এখনও আশঙ্কামুক্ত নয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর বকশী বাজার এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের সময় স্বপন মিয়ার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, স্বপন মিয়ার মুরগির ফার্মের সামনে কুকুরটি ঘেউ ঘেউ করায় ক্ষুব্ধ হয়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

এ ঘটনায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্য এমরান হোসেন বাদী হয়ে মামলা করেছেন। এছাড়া চাকু উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুকুর   ছুরিকাঘাত   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close