রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
আদিতমারীতে নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মা গ্রেপ্তার
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মমতা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার প্রধান আসামি বিধান চন্দ্র বর্মণের মা।

সোমবার (২৯ জুন) রাতে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কালিরপাট এলাকা থেকে লালমনিরহাট সদর থানা ও আদিতমারী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

মমতা রানী আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের বাসিন্দা এবং রণজিৎ চন্দ্র বর্মণের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ জুন ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রাণী নিখোঁজ হয়। পরদিন ১৭ জুন উপজেলার একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন বিধান চন্দ্র বর্মণের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে আত্মগোপনে থাকা বিধানকে আটক করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে এবং বিধান ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। বিক্ষুব্ধরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি যানবাহনে ভাঙচুর চালায়। এতে ওসিসহ ৩৭ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

নন্দিনীর বাবা নলিনী বর্মণ বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে প্রধান আসামি বিধান চন্দ্র বর্মণ ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে, ১৮ জুন পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি যানবাহন ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলায় অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, নন্দিনী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মমতা রানীকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close