মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: পদ্মা সেতুতে তিন হাজার ৪০০ কোটি টাকার টোল আদায়      কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় ইনুর ১০ বছরের জেল      শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে: তথ্য উপদেষ্টা      তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ      বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন      বকেয়াসহ জুলাই থেকে বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী      শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী      
দেশজুড়ে
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
তানজেরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:০২ পিএম আপডেট: ৩০.০৬.২০২৬ ৫:১৬ পিএম
বনকর্মীদের ওপর হামলা। ছবি: প্রতিবেদক

বনকর্মীদের ওপর হামলা। ছবি: প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনভূমি দখল প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি মৌজার দিঘলাপাড়া গল্পকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া বন বিভাগের ১৫ কর্মকর্তা-কর্মচারী ও একজন দিনমজুর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢাকা বন বিভাগের অধীন শ্রীপুরের সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, তেলিহাটি মৌজায় বনের সিএস ১২৩০ দাগের ১৩১৪ আরএস দাগে সংরক্ষিত এক একর বনভূমি দখল করে একটি ভূমিদস্যু চক্র দুটি আধাপাকা বাড়ি নির্মাণ কাজ করছিলো। সম্প্রতি তাদের নির্মাণ কাজে বাধা প্রদান করা হলেও তারা বনভূমি জবরদখল অব্যাহত রাখে৷

সংরক্ষিত বনভূমি দখল

সংরক্ষিত বনভূমি দখল


তিনি আরও জানান, শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি অভিযানিক দল বন দখল প্রতিরোধ ও আসামি গ্রেপ্তারে গেলে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় দুলালের নেতৃত্বে আরিফ, শাহজাহানসহ ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।

পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে বন বিভাগ জানিয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close