শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      আট দফা দাবিতে ১১ দলের রংপুরমুখী লংমার্চ শুরু      বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      
দেশজুড়ে
রামপালে অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, মোবাইল কোর্টে জরিমানা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং স্থানীয় জনসাধারণের সম্মতিক্রমে দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার রাজানগর ইউনিয়নের বড় দুর্গাপুর এলাকায় মঞ্জু বালা মণ্ডলের মালিকানাধীন অপূর্ব টিস্টল নামের দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী দোকানটি থেকে কেনা অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনের প্রাসঙ্গিক ধারায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে স্থানীয় জনগণের সম্মতিক্রমে দোকানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস তামান্না ফেরদৌস বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘অভিভাবক ও সাধারণ জনগণকে শিশুদের জন্য অনুমোদিত ও নিরাপদ খাদ্যপণ্য কেনা এবং মেয়াদ ও মান যাচাই করে খাদ্য গ্রহণে সচেতন থাকতে হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close