মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে বাজেট পাস      পদ্মা সেতুতে তিন হাজার ৪০০ কোটি টাকার টোল আদায়      কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় ইনুর ১০ বছরের জেল      শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে: তথ্য উপদেষ্টা      তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ      বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন      বকেয়াসহ জুলাই থেকে বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী      
শিক্ষা
বিইউপির ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিইউপির সিনেট হলে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

সভার শুরুতে মাহবুব উল আলম বিদায়ী সদস্যদের ধন্যবাদ এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। 

তিনি বলেন, ‘বিইউপি বয়সে নবীন হলেও তার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন, যা বিইউপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করছে। বিইউপি শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা এবং নৈতিকতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল, নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিইউপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

‘বিইউপি নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, চরিত্র গঠন ও সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম জাগ্রত করতে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য, জাতীয় দিবসগুলোর তাৎপর্য ও মাহাত্ম্য তুলে ধরে আলোচনা সভা, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ‘গবেষণালব্ধ জ্ঞান দেশ-বিদেশে ছড়িয়ে দিতে বিইউপি থেকে নিয়মিত একাধিক আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা জার্নাল প্রকাশ করা হচ্ছে।’

মাহবুব উল আলম বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিইউপি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে, যেখানে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতার ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। যার ফলে অল্প সময়ের মধ্যেই শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

সভায় জানানো হয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পশ্চিম ক্যাম্পাসে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ সাধিত হয়েছে। আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন চৌদ্দ তলা তিনটি একাডেমিক ভবন (এফএএসএস, এফএসটি ও ইউটিলিটি বিল্ডিং), শিক্ষার্থীদের জন্য পৃথক দুইটি চৌদ্দ তলা আবাসিক হল এবং শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর জন্য ১৪তলা দুইটি আবাসিক ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। 

মাহবুব উল আলম আরও বলেন, ‘আন্তর্জাতিকীকরণের ধারাকে আরও বেগবান করতে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুসাংস্কৃতিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে বিইউপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’

সভায় বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ১৪৩ কোটি ৯৯ লক্ষ ৪৩ হাজার টাকা ও ২০২৬-২০২৭ অর্থবছরের ১৪৯ কোটি ৩৩ লক্ষ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। 

সিনেট সদস্যরা ট্রেজারারের বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। 

সভায় ১৮তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভা সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান। 
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিইউপি   বার্ষিক সিনেট সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close