শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
বিনোদন
মঞ্চে ফিরছে অরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:০৫ পিএম আপডেট: ৩০.০৬.২০২৬ ৯:১৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিশ্বাস, ভালোবাসা ও নিয়তির এক অনন্য গল্প নিয়ে আবারও মঞ্চে ফিরছে অরিন্দমের বহুল প্রশংসিত নাট্যপ্রযোজনা ‘ডলু নদীর হাওয়া’।

শহিদুল জহিরের কালজয়ী গল্প অবলম্বনে নির্মিত এই নাটকে উঠে আসে এক গ্রামীণ দম্পতির জীবন, সম্পর্কের টানাপোড়েন ও অলৌকিক এক চুক্তির বেড়াজালে আবদ্ধ মানুষের অনুভূতির গল্প। নদী, প্রকৃতি ও গ্রামীণ জীবনের আবহে নাটকটি দর্শকদের নিয়ে যাবে এক গভীর আবেগের জগতে।

নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান মুকুল।

আগামী ৯ জুলাই সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) মঞ্চস্থ হবে ‘ডলু নদীর হাওয়া’।

নাটকটিতে অভিনয় করবেন মুনির হেলাল, সাবিরা সুলতানা বীণা, পার্থ চক্রবর্তী, বিবি আয়েশা, ইনান ইলহাম, চৈতি সাহা, সঞ্জয় ধর, জোবাইদা ইয়াছমিন সাকি, রাজদ্বীপ চৌধুরী, সত্যজিত নন্দী, সুশান্ত চৌধুরী, কাশফি আচার্য্য পূর্ণা, সপ্তর্ষি চাকমা, আদৃতা সেনগুপ্তা সই, রক জার্মান, সাবরিনা সাদাফ ইরা, ডায়াস, চিত্রা নন্দী ও প্রমি ধর, আদিত্য, রাহুল সরকার শুভ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অরিন্দম নাট্য সম্প্রদায়   ডলু নদীর হাওয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close