রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
দশমিনায় বিস্ফোরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি মো. ইউনূস খলিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার চরবোরহান ইউনিয়নের চর শাহজালাল মৌজায় মো. ফজলুল হক কালু ১৯৮৭ সালের ২ ফেব্রুয়ারি সরকার কর্তৃক দুই একর ৫০ শতাংশ জমি বন্দোবস্ত মূলে মালিক থাকিয়া ভোগ দখলে থাকে। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর দুপুর ১টার সময় মো. ইউনূস খলিফার নেতৃত্বে ৩০-৪০ জন দেশি-বিদেশি সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি করার জন্য ওই জমির দক্ষিণ পাশের নির্মাণাধীন একটি ঘরের সামনে ২-৩ টি ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক তৈরি করে এবং পেট্রোল দিয়ে একটি নির্মাণাধীন ঘর পুড়িয়ে দেয়। তার পর তারা চলে যায়। এই ঘটনায় জমির মালিক কালু বাদী হয়ে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ইউনূস খলিফাকে প্রধান আসামি করে ১১ জন এবং অজ্ঞাতনামা ১১-১৫ জনের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও ঘর পোড়ানো, মালামাল লুটের মামলা দায়ের করেন। 

মামলা রুজু হবার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকে। 

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ককটেল বিস্ফোরণ মামলার এজাহার নামীয় আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। মঙ্গলবার দুপুর ১২টার সময় ককটেল বিস্ফোরক মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ৩টার সময় তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   ককটেল বিস্ফোরণ   মামলা   প্রধান আসামি গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close