রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
ভবানীগঞ্জ হাটে টোল আদায়ে নৈরাজ্য বন্ধে হাইকোর্টের রুল নিশি
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর সদর উপজেলায় ভবানীগঞ্জ হাটে টোল আদায়ে নৈরাজ্য বন্ধে রুল নিশি জারি করেছে হাইকোট। হাটের ইজারাদার কর্তৃক সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টোল আদায়, আদায়কৃত টোলের রশিদ না দেওয়া ও সরকার অনুমোদিত নির্ধারিত টোলের তালিকা প্রদর্শন না করায় এ রুল নিশি জারি করা হয়।

গেল ১০ জুন হাইকোর্টের বিভাগের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ রুল নিশি জারি করেন। আগামী ৮ জুলাইয়ের মধ্যে বিবাদীদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। বিবাদী পক্ষকে ৬০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। 

নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে রুলটি খারিজ হবে বলে উল্লেখ করা হয় আদেশে। 

জনস্বার্থে আদালতে পিটিশনটি দাখিল করেন গোড়গ্রামের ব্যবসায়ী মো. মতিউর রহমান। স্থানীয় সরকার বিভাগের সচিব, জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ হাটের ইজারাদার মো. বাবুল খানকে বিবাদী করা হয় রিট পিটিশনে।

মো. মতিউর রহমান বলেন, ‘ভবানীগঞ্জ হাটে সরকার নির্ধারিত হারের অতিরক্ত টোল আদায় করা হচ্ছে। হাটে দৃশ্যমান স্থানে সরকারি টোল হার সম্বলিত সাইনবোর্ড টানানো হচ্ছে না। ছাপানো রশিদ প্রদানের কথা থাকলেও তা দিচ্ছেন না হাটের ইজারাদার মো. বাবুল খান। এ বিষয়ে গেত ২৮ এপ্রিল জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করে সেটির প্রতিকার না পেয়ে উচ্চ আদালতে প্রতিকার চেয়ে রিট পিটিশন দাখিল করি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ইজারাদার বেআইনিভাবে বিভিন্ন পণ্যে ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করছেন। টোল আদায়ের বৈধ রশিদ প্রদানের নিয়ম থাকলে তা দিচ্ছেন না। বিভিন্ন পণ্য বেচা-কেনার জন্য সরকার নির্ধারিত টোল হারের তালিকা টানানোর কথা থাকলেও অসৎ উদ্দেশ্যে তা টানাচ্ছেন না। বিষয়টি জনস্বার্থ পরিপন্থী হওয়ায় আমি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ে করি।’

মো. মতিউর রহমান দাবি করেন, টোল আদায়ে হজারাদারের এমন নৈরাজ্যে এলাকার কৃষক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনস্বার্থে এটির জরুরি প্রতিকার প্রয়োজন।

এ বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহকে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

মো. বাবুল খান মুঠোফোনে বলেন, ‘আমাকে আগামীকাল (বুধবার) ইউএনও মহোদয় ঢেকেছেন। কেন ডেকেছেন তা জানি না। তবে হাটে আমি সরকার নির্ধারিত টোলের মূল্য তালিকা টানিয়েছি। আপনারা সরেজমিনে এসে দেখতে পারেন।’

তার মঙ্গলবার (৩০ জুন) বিকালে হাটে গিয়ে টোলের মূল্য তালিকাসম্বলিত কোন সাইনবোর্ডে দেখা যায়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভবানীগঞ্জ হাট   টোল আদায়   নৈরাজ্য বন্ধ   হাইকোর্টের রুল নিশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close