শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
পাটগ্রামে ‘​মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন’র যাত্রা শুরু
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় যাত্রা শুরু করলো মানবিক সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ‘মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন। 

মঙ্গলবার (৩০ জুন) বিকালে শহীদ আফজাল হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। 

মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সায়েদুল ইসলাম মিঠু, পাটগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহেল, পাটগ্রাম পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
 
অনুষ্ঠানে ১০ জন অসহায় ক্যানসারসহ জটিল রোগের রোগীদের চিকিৎসার জন্য ৫ হাজার করে টাকা দেওয়া হয়।
 
অনুষ্ঠানে মাহবুব কামাল বলেন, ‘ফাউন্ডেশনটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় তাদের পাশে দাঁড়ানো।’

অন্য বক্তারা বলেন, ‘দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের এই উদ্যোগ পাটগ্রামের গরীব অসহায়ের জন্য স্বাস্থ্যসেবা প্রদানে নতুন মাত্রা যোগ করবে। আর্তমানবতার সেবায় এটি মাইলফলক হিসেবে কাজ করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   ​মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন   যাত্রা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close