রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮      গুম মানবাধিকারের চরম লঙ্ঘন: প্রধানমন্ত্রী      অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমা সদৃশ বস্তু রেখে প্রাণনাশের হুমকি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে চিরকুট ও বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। পূর্বশত্রুতার কারণে কেউ এগুলো রেখে যেতে পারে বলে ধারণা বাড়ির মালিকের।

বুধবার সকালে বাড়ির মালিক বোমা সদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান বাড়ির লোকজন। পাশেই পড়ে ছিল সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট।

চিরকুটে লেখা ছিল, “দেওয়াল দিচ্চি রাস্তা পাশ দিয়া পানি নামতে না দিলে বোমা মাইরে মাইরে ফেলব। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।”

আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ছয় মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন।

বুধবার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমা সদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যেতে পারে বলে অভিযোগ তাদের।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রাণনাশের হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close