মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম: সরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা      বিশ্বে ২৯ মিলিয়ন শিশু এখনও হামের টিকার সুরক্ষার বাইরে      আ.লীগের সাজাপ্রাপ্তদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার      কাঁপছে দিল্লির মসনদ      যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম      মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার      ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভেজাল : আট পণ্য প্রত্যাহারের নির্দেশ      
খেলাধুলা
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারি: কেপ ভার্দের প্রেসিডেন্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম আপডেট: ০১.০৭.২০২৬ ১২:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আফ্রিকার দেশ কেপ ভার্দে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে। এবার শেষ ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় চমকের স্বপ্ন দেখছেন দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, লিওনেল মেসির দলকে ১-০ গোলে হারিয়ে আরও একটি ইতিহাস গড়তে পারে কেপ ভার্দে। 

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে।’

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া কেপ ভার্দে গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর তৃতীয় ম্যাচে সৌদি আরবের সঙ্গেও সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা। একই সময়ে উরুগুয়ে স্পেনের কাছে হেরে যাওয়ায় শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয় আফ্রিকার প্রতিনিধিদের।

অন্যদিকে, গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতে দাপটের সঙ্গে নকআউটে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে জয় পাওয়া দলটির হয়ে আট গোলের মধ্যে ছয়টিই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

কাগজে-কলমে আর্জেন্টিনাই এই ম্যাচের স্পষ্ট ফেবারিট। তবে নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে কেপ ভার্দের প্রেসিডেন্টের। নেভেস বলেন, ‘আমরা জিততেই খেলতে নামব। কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকলেও যদি তাদের জয়ের তীব্র ইচ্ছা থাকে, তাহলে অনেক কিছুই সম্ভব।’

তিনি আরও বলেন, ‘কেপ ভার্দের মতো একটি ছোট দেশের সব সময় মানুষকে চমকে দেয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের সম্ভাবনা আমাদের শতভাগ।’

বিশ্বকাপে নিজেদের যাত্রাকে ভাগ্যনির্ধারিত বলেও মন্তব্য করেন নেভেস। তার ভাষায়, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে, আর সেই ভাগ্যই আমাদের চ্যাম্পিয়নদের মুখোমুখি দাঁড় করিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য পরের পর্বে ওঠা।’

কেকে/এলএ






আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   মেসি   বিশ্বকাপ   কেপ ভার্দে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close