রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
পোরশায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পোরশায় উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার ছাওড় ইউনিয়নের বলদাহার গ্রামের সিসিআরসি অফিস প্রাঙ্গণে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা সিসিডিবি’র নারী ও যুব-নেতৃত্বাধীন রূপান্তরমূলক জলবায়ু সহনশীলতা প্রকল্পের আয়োজনে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে চিকিৎসাসেবা প্রদান করেন নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম।

এ চক্ষু শিবিরে বিনামূল্যে শতাধিক রোগী চোখের চিকিৎসাসেবা গ্রহণ করেন। এছাড়া ৮ জন ছানিপড়া রোগীকে স্বল্পমূল্যে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন সিসিডিবি সংস্থার ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান খান, প্রকল্পের প্রোগ্রাম অফিসার নির্মল টুডু এবং অন্যান্য স্টাফ।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বরেন্দ্র সিসিআরসি কমিটির সদস্যবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পোরশা   বিনামূল্যে চক্ষু চিকিৎসা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close