শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছে বেঁধে টাকা, মোবাইল ও ভ্যান লুট
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক ওসমান (৩৩) দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান লুট করে নিয়ে যায়।

ওসমানের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   ভ্যানচালক   মোবাইল   ভ্যান লুট   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close