শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
রাজবাড়ীতে ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (১ জুলাই) সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার লুৎফর বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থী পাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিচয়ের সুবাদে শিশুটিকে বিভিন্ন সময় ঝালমুড়ি খাওয়াতেন।

গত মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে ঝালমুড়ি দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বসতবাড়িতে নিয়ে যান। সেখানে ঘরের ভেতরে খাটের ওপর শুইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও উল্লেখ করা হয়েছে।

পরে দুপুরে শিশুটি বাড়ি ফিরে এলে তার মা তাকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে স্তনসহ একাধিক স্থানে কামড়ের দাগ দেখতে পান। পরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে। এরপর শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় পাংশা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা ও গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ





আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   ঝালমুড়ি   শিশুকে ধর্ষণের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close