রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
নীলফামারীতে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম আপডেট: ০১.০৭.২০২৬ ৫:২৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা রেজিস্ট্রার এস এম সোহেল রানা মিলন। সদর সাব-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ-আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডোমার সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম, ডিমলা সাব-রেজিস্ট্রার মো. সুজা উদ্দিন, চিলাহাটি সাব-রেজিস্ট্রার মো. আদনান ফেরদৌস, নীলফামারী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, নবনির্বাচিত কমিটির সভাপতি বিপুল চন্দ্র রায়, সহসভাপতি মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী রেকর্ডকিপার এ কে এম কামরুজ্জামান।

উল্লেখ্য, গত বুধবার (২৫ জুন) বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের নীলফামারী সদর উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল চন্দ্র রায় সভাপতি, মো. আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মো. রওশন জামিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close