শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
গরিব-দুঃখীদের পাশে থাকতে চাই: এমপি বিলকিস ইসলাম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেছেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ এবং দুজন উপকারভোগী।

এ সময় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে ২৩ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মধ্যে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close