রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      
দেশজুড়ে
নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ (২০২৫-২৬) উপলক্ষে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত না হওয়ায় সৈয়দপুর রাইজিং ক্রিকেট একাডেমি ও নীলফামারী নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমিকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বুধবার (১ জুলাই) বিকালে শহরের মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ লিগে ‘ক’ ও ‘খ’—দুই গ্রুপে জেলার মোট আটটি দল অংশ নেয়। ফাইনালে প্রথমে ব্যাট করে সৈয়দপুর রাইজিং ক্রিকেট একাডেমি ১৫২ রান সংগ্রহ করে। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত না হওয়ায় দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবুল হাসেম, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলাসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা।

জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম জানান, গত ১৫ মে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগে জেলার আটটি দল অংশগ্রহণ করে। তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং জেলা থেকে জাতীয় পর্যায়ের ক্রিকেটার তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close