রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
খেলাধুলা
নাটকীয় জয়ে শেষ ষোলোয় বেলজিয়াম, পেনাল্টিতে ভাঙল সেনেগালের স্বপ্ন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা এক ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে সমতায় ফিরে অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি থেকে জয়সূচক গোল করে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইউরোপের দলটি।

বৃহস্পতিবার (২ জুলাই) সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকার দলটি।

বিরতির পর ইসমাইলা সারের গোলে ব্যবধান দ্বিগুণ করে সেনেগাল। ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই ছিল।

তবে শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৮৬ মিনিটে রোমেলু লুকাকু একটি গোল শোধ করেন। এরপর ৮৯ মিনিটে ইউরি টিলেমান্স গোল করে ২-২ সমতা ফেরালে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সেনেগালের লামিনে কামারা ডি-বক্সে ইউরি টিলেমান্সকে ফাউল করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ কর্মকর্তা।

১২৫তম মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন টিলেমান্স। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম।

শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   নাটকীয় জয়   বেলজিয়াম   সেনেগাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close