রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
বিনোদন
বিচ্ছেদে সান্ত্বনা নয়, ‘অভিনন্দন’ বলার পরামর্শ জেনিফার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম
জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ

সম্পর্কের বিচ্ছেদকে ব্যর্থতা নয়, বরং আত্ম-উপলব্ধি ও নতুন শুরুর সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। তার মতে, কারও সম্পর্ক ভেঙে গেলে তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে ‘অভিনন্দন’ জানানো উচিত।

সম্প্রতি নতুন রোমান্টিক কমেডি অফিস রোম্যান্সের প্রচারণার সময় দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন তুলে ধরেন জেনিফার লোপেজ।

তিনি বলেন, হৃদয় ভাঙার অভিজ্ঞতা তাকে মানসিক ও আবেগগতভাবে আরও পরিণত করেছে। শুধু প্রেম নয়, কর্মজীবনের ব্যর্থতাও তাকে অনেক শিক্ষা দিয়েছে।

গত বছর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন জেনিফার। 

তার ভাষ্য, সম্পর্কে থাকাকালে অনেকেই নিজের চাওয়া-পাওয়া ও অনুভূতিকে গুরুত্ব দিতে পারেন না। তবে বিচ্ছেদের পর মানুষ নিজের সঙ্গে সময় কাটায়, নানা প্রশ্নের উত্তর খোঁজে এবং সেই প্রক্রিয়াতেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করে।

জেনিফার মনে করেন, সম্পর্কের সমাপ্তিকে সমাজে ব্যর্থতা হিসেবে দেখা হয়, অথচ এটি অনেক সময় জীবনের গুরুত্বপূর্ণ ও সাহসী সিদ্ধান্ত হতে পারে।

তার ভাষায়, “কারও সম্পর্ক ভেঙে গেলে তাকে সান্ত্বনা না দিয়ে অভিনন্দন বলুন। কারণ, এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্তই ভবিষ্যতে দুই মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে।”

একাধিক সম্পর্কে জড়ানো এবং একাধিকবার বিয়ে করা জেনিফার লোপেজ বলেন, প্রতিবারই তিনি বিশ্বাস করেছিলেন এটাই তার জীবনের সঠিক মানুষ। তবে সম্পর্কের শেষকে তিনি কখনো পরাজয় হিসেবে দেখেন না। তার বিশ্বাস, জীবনের প্রতিটি ভাঙন মানুষকে আরও শক্তিশালী, সচেতন ও পরিণত করে তোলে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close